Sunday, February 17, 2019

তুলসীদাস ভট্টাচার্য






লোনাজল

যা বলছো সবটাই তো শ্রুতির অন্তর্ভূক্ত নয়
যা লিখছো পুরোটাই কবিতা নয় ।

আঙুলের খাঁজে হলুদের দাগ আর 
লুকিয়ে রাখা সিঁথির সিঁদুরে 
সতীত্বের অপমৃত্যু ঘটে রোজ ।

গাঙচিল ডানায় গোধূলি রঙ নিভে গেলে
সূর্য ডুবে যায় লাল জ্যোৎস্নায় ।

নোঙর ফেলে রাত্রি নামে লোনাজলে ।

অনন্ত সঙ্গমের রাত্রি

যেতে যেতে থমকে দাঁড়াই 
রাত্রি নামে যখন তখন ।

রাত্রির দ্রাঘিমা ছুঁয়ে ঝুঁকে থাকে শুকতারা।

বাউলের ছদ্মবেশে যে গান গেয়ে গেল 
সংগে ছিল না বোষ্টমীর সাহচর্য ;
আখড়ায় আখড়ায় জমে উঠছে 
লালন ও দেহতত্ত্বের সিরিয়াল ।

ফরগটন্ ট্রি র নীচে কেটে যায় অনন্ত সঙ্গমের রাত্রি ।

No comments:

Post a Comment

একঝলকে

সম্পাদকীয়-র পরিবর্তে

"একটা কথা আমি বলি। আমরা অনেকগুলো জিনিস খবরের কাগজে দেখি। সারফেসে দেখি, তার দ্বারা প্রভাবিত হয়ে যাই। আমাদের আর কিন্তু প্রভাব...